বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ

দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে দাপট অব্যাহত রেখেছে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এই সাফল্যে ব্যাট হাতে বড় অবদান রাখছেন অভিষেক শর্মা।

মঙ্গলবার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে প্রশংসায় ভাসলেও নিজের ক্রিকেটীয় গুরু যুবরাজ সিংয়ের কাছ থেকে মজার ছলে খোঁচাও শুনতে হয়েছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করেন অভিষেক। তবে যুবরাজের রেকর্ড ভাঙতে পারেননি তিনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। এখনও সেই রেকর্ডের মালিক যুবরাজই।

যুবরাজের এই মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। সেখানে অভিষেক বলেন, যুবরাজের সময়কার ক্রিকেট সম্পর্কে তার খুব বেশি ধারণা না থাকলেও এত দ্রুত রান তোলার কাজ যে মোটেও সহজ নয়, তা তিনি ভালোভাবেই বোঝেন। তার মতে, এভাবে ব্যাটিং করতে হলে একজন ব্যাটারকে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাস দেখাতে হয়।

তবে অভিষেকের ইনিংস নিয়ে মজা করা থামাননি যুবরাজ। পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমিও তো ৩০ কিংবা ৩৪ বলে সেঞ্চুরি করতে পারি না! দারুণ খেলেছ, স্যার অভিষেক! অসাধারণ ইনিংস, আর তুমি তো সিঙ্গেলও নিয়েছ!’গুরুর এমন রসিকতায় অভিষেকের বিধ্বংসী ইনিংস ঘিরে আলোচনায় যোগ হয়েছে বাড়তি মাত্রা। একদিকে ৩৫ বলে সেঞ্চুরির দুর্দান্ত কীর্তি, অন্যদিকে যুবরাজের সঙ্গে মজার কথার লড়াই—সব মিলিয়ে ম্যাচের পরও আলোচনার কেন্দ্রে ভারতীয় এই তরুণ ওপেনার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit