বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ

নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে  এসবিএসি ব্যাংক পিএলসি এর আয়োজনে ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর (Bangla QR) পদ্ধতির ব্যবহার বাড়াতে  এক বর্ণাঢ্য রালী শেষে সচেতনতামূলক সভার আয়োজন করা হয় । 
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বুধবার দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড এসবিএসি ব্যাংক পিএলসির নজিপুর শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এসবিএসি ব্যাংক পিএলসির নজিপুর শাখার এফভিপি ও শাখা প্রধান মো. ইয়াসিন হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা  রিফাত আরা। 
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের উপপরিচালক মো. মাসুম বিল্লাহ ও মো. রাকি মিয়া, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের এসইভিপি ও ব্যাংকিং অপারেশনস ডিভিশনের প্রধান মাসুদুর রহমান এবং ইভিপি ও ডিজিটাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম।
সভায় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর (Bangla QR) পদ্ধতিতে ডিজিটাল লেনদেনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করা এবং এ কার্যক্রম বাস্তবায়নে ব্যবসায়ীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও সহজ লেনদেনব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit