সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন ফ্যাসিষ্ট আওয়ামী তাণ্ডব ও নৃশংসতা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের তাজের মোড় শহিদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড: আ.স.ম সায়েম, নওগাঁ জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডঃ আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের নায়েবে আমির এ্যাডঃ আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী আনোয়ার হোসেন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আব্দুল আজিজ সহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংগঠিত ফ্যাসিষ্ট আওয়ামী তাণ্ডব ও নৃশংসতা হত্যাকাণ্ডকে রাজনৈতিক ইতিহাসের একটি কালিমালিপ্ত অধ্যায় হিসেবে অভিহিত করেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে লগি-বৈঠা হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।