বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

স্পোর্টস ডেস্ক : হোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার অবিশ্বাস্য এক কাণ্ড ঘটেছে। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের সঙ্গে এসেছে একটি নতুন বিশ্বরেকর্ড। সফল রান তাড়ায় দশম উইকেটে এত বড় জুটি ওয়ানডের ইতিহাসে আগে কখনো হয়নি। জয়ের লক্ষ্য ছিল ২৪২ রান। কিন্তু পাকিস্তানের টপ তো বটেই, মিডল অর্ডারও ধসে পড়ে। ১৫৪ রানে তারা নয় উইকেট হারায়। তখন হারই ছিল নিশ্চিত। সবাই ধরে নিয়েছিলেন, ম্যাচটা বুঝি শেষ।

এই সময় একজন একা লড়াই শুরু করেন। তিনি শাদাব খান। তিনি নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। ৯৬ বলে অপরাজিত ১১৩ রান করেন তিনি। মেরেছেন ১৩টি চার ও পাঁচটি ছক্কা। আট নম্বরে নেমে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। শাদাবের সঙ্গী ছিলেন শেষ ব্যাটার হারিস রউফ। দুজন মিলে অপরাজিত ৮৯ রানের জুটি গড়েন। এই জুটিই পাকিস্তানকে জয় এনে দেয়। সঙ্গে সঙ্গে এই জুটি উঠে গেছে ইতিহাসের পাতায়, গড়ে ফেলেছে নতুন বিশ্বরেকর্ড।

সফল রান তাড়ায় শেষ উইকেট জুটির বিশ্বরেকর্ডটা এত দিন ছিল ৬৪ রানের। সেটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস। ১৯৭৫ সালের বিশ্বকাপে বার্মিংহামে তারা এই জুটি গড়েন। মজার বিষয় হলো, সেই প্রতিপক্ষও ছিল পাকিস্তান। ওই বিশ্বকাপ শেষ পর্যন্ত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজই। এবার পাকিস্তান সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

কিন্তু একদম শেষ মুহূর্তে মত বদলান তিনি। তার মনে পড়ে রিভিউ তো বাকি আছে! আলট্রাএজের রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার ঠিক আগে ব্যাটের কানা ছুঁয়ে গেছে হালকাভাবে। ফলে শাদাব বেঁচে যান। এই বেঁচে যাওয়াই বদলে দেয় পুরো ম্যাচ। ১৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান। শাদাব আর রউফ গড়ে ফেলেন বিশ্বরেকর্ড।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit