মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, শিক্ষা ও সাক্ষরতার আলো সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও সচেতন জাতিই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি।

তাই নিরক্ষরতামুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে শিক্ষা ও সাক্ষরতার প্রসারে সবাইকে আরও আন্তরিক ও সচেতন হওয়ার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit