মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্টান নিজস্ব কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় হিলি স্থলবন্দর স্টেশন এলাকায় হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সহ নিবাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আজিজুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে বক্তারা বলেন, বাংলা হিলি (হাকিমপুর) স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করতে সিঅ্যান্ডএফ এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ব্যবসায়ী ও আমদানিকারকদের স্বার্থ রক্ষা, বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হিলি স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজনে ছিলেন, হাকিমপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit