মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

আগামী মাসে বাংলাদেশে আসছে উইন্ডিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে ক্যারিবীয় দলটি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের এই দ্বিপাক্ষিক টেস্ট সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ান দল। এরপর মূল টেস্ট লড়াইয়ে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ দল; টাইগাররা যেখানে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে নাজমুল হোসেন শান্তদের জন্য এই হোম সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

প্রস্তুতি ম্যাচ শেষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২৮ অক্টোবর। মিরপুরের হোম অব ক্রিকেটখ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চায়ের দেশ সিলেটের সবুজ নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ৫ নভেম্বর এবং শেষ হবে ৯ নভেম্বর। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit