মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ‘দ্রুত ও বড় ধরনের’ পতন হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিজয়ের পর যুক্তরাষ্ট্রের পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম নেমে আসবে ৩ ডলারে। পরে তা আরও কমে ২ ডলারের নিচে চলে যেতে পারে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, তেলের দামে এই পতন খুব দ্রুতই দেখা যাবে।

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে দেওয়া ওই বক্তব্যে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্র’ অর্জন করতে পারবে না। এদিকে, হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে ওঠে। গত পাঁচ দিনে তেলের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। আর গত এক মাসে বেড়েছে প্রায় ১৯ শতাংশ। সোমবারের বাজারদর ২৪ জুলাইয়ের সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছেছে।

ওই দিন ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৯৩ ডলারের ওপরে উঠেছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit