বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান এক দিনে হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।

স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচলকারী দুটি ট্রেন এতে জড়িত ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস, জরুরি সেবাকর্মী ও চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: ফার্স্টপোস্ট

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit