বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ । আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ.এস.এম শাহাদত হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম (মতি) ফুলবাড়ী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ নাজমুল হক নাজিম, জাতীয় সংসদ সদস্য (০৫ এর প্রতিনিধি) মোঃ শাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শাহ মর্তুজা হক (অষ্টিন), পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক মহিন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ সেলিম পারভেজ, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজমুল হক, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন,বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ ও মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহিদ, আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে তা না হলে সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদক নির্মূল কোনো ভাবে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক মসজিদের ইমাম ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদেরকে বেশি বেশি করে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী (পুলিশ) কে টহল জোর দার করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit