বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন॥ প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগ, আটক-৩ প্রায় ৪বছর ধরে যুবদলের কমিটি নেই, তবুও প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালী ও সমাবেশ আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর নবীজিকে (সা.) ভালোবাসার উপায়, যাতে পূর্ণতা পায় ইমান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সমর্থনের কারণেই নির্বাচনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ ঠেকেছে।

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্পের দাবি, তার সমর্থনের কারণেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ সম্ভাব্য অচলাবস্থা কিংবা জয়ে রূপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এদিকে ইসরাইলের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। বুধবার (২৮ অক্টোবরি) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। আর নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৫টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেয়েছে। এ ছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে যাচ্ছে বলে আংশিক ফলাফলে দেখা গেছে। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit