নেত্রকোণা প্রতিনিধি : সংগ্রাম, ঐতিহ্য, গৌরব ও সাফল্যের ৪৮বছর পদার্পণ উপলক্ষে নেত্রকোণা জেলা যুবদলের শীর্ষ পর্যায়ের পদের প্রত্যাশী নেতাদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ৪বছর আগে মশিউর রহমান মশু ও শাহাবুদ্দিন রিপনের নেতৃত্বাধীন জেলা কমিটি বিলুপ্ত ঘোষনার পর আজ পর্যন্ত জেলার আহবায়ক কমিটি কিংবা পূর্ণাঙ্গ কমিটি না দেয়ায় নেতৃত্ব প্রত্যাশী নেতারা বিচ্ছিন্ন ভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় পৃথক পৃথক র্যালীর নেতৃত্ব দেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, সুজন চৌধুরী, ফারদিন চৌধুরী রিমি।
আনন্দ র্যালীগুলো বের করে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে সমবেত হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কে.আর খান পাঠান সাহের, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল প্রমুখ। পরে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০