সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাত বারোটা এক মিনিটে জেলা দলীয় কার্যালয়ের সামনে কেক কাটেন স্থানীয় নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩