মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

অবশেষে দল পাচ্ছেন সানচো!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরও নতুন ক্লাব খুঁজে পাননি জাডন সানচো। এবার ইংলিশ উইঙ্গারকে দলে নেওয়ার সুযোগ পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সানচোর প্রতিনিধিরা চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাবটির কাছে তাকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে।

গত জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ক্লাবহীন সানচো। ২০২১ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে প্রায় ৭ কোটি ৩০ লাখ পাউন্ডে তাকে দলে নিয়েছিল ইউনাইটেড। তবে ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। পরে চেলসি ও অ্যাস্টন ভিলায় ধারে খেললেও স্থায়ীভাবে কোনো ক্লাবে জায়গা হয়নি তার।

স্পেনে খেলার সম্ভাবনাও রয়েছে সানচোর। লা লিগার ক্লাব গেতাফে তাকে চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে বেতনের অঙ্ক নিয়ে জটিলতা থাকায় সেই চুক্তি চূড়ান্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একসময় ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল উইঙ্গার হিসেবে বিবেচিত সানচো এখন ফেরার অপেক্ষায়। ওয়েস্ট হ্যামে যোগ দিলে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পেতে পারেন তিনি। তবে দলবদল নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit