মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বাঘাইছড়ি সীমান্তে ১৭১৯ কেজি রসুন জব্দ, আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১ হাজার ৭১৯ কেজি বাংলাদেশি রসুন ও পাচারকাজে ব্যবহৃত একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি। জব্দ করা রসুন ও গাড়ির মোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়কের কচুছড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালায় মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির একটি টহল দল। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্বর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি চাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটি থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪৪ বস্তা বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়। পরে ওজন করে এসব রসুনের পরিমাণ ১ হাজার ৭১৯ কেজি পাওয়া যায়।

এ ঘটনায় বিনয় চাকমা (২৫) ও রিপন চাকমা (১৯) নামের দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি রসুন পরিবহনে ব্যবহৃত চট্টগ্রাম-খ-৩৯৬৩ নম্বরের চাঁদের গাড়িটিও জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দ করা রসুন ও গাড়ির মোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। আটক দুজনকে জব্দ করা মালামাল ও গাড়িসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলা দায়ের করা হয়েছে।

মারিশ্যা জোন ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করছে। এ কারণে সীমান্ত এলাকায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit