আন্তর্জাতিক ডেস্ক : গ্যাস রপ্তানিকারক দেশগুলোর একটি বড় সম্মেলনে যোগ দিতে সোমবার (২৬ অক্টোবর) রাতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আধা-সরকারি ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, মস্কোয় এক দিনের এই সংক্ষিপ্ত সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন।
মঙ্গলবার আয়োজিত ‘গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিস ফোরাম’ (জিইসিএফ)-এর আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন পেজেশকিয়ান। এই সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের কয়েকজনের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠকও করতে পারেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, গত ১৯ অক্টোবর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তেহরান সফরে এসেছিলেন। সেই সময় দুই দেশের মধ্যে যেসব কথা হয়েছিল, সেগুলোকে বাস্তবে রূপ দিতেই এবার পুতিন ও পেজেশকিয়ান এক টেবিলে বসছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:০০