বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন॥ প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগ, আটক-৩ প্রায় ৪বছর ধরে যুবদলের কমিটি নেই, তবুও প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালী ও সমাবেশ আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর নবীজিকে (সা.) ভালোবাসার উপায়, যাতে পূর্ণতা পায় ইমান

প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগ, আটক-৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণী’কে গণধর্ষণ করার অভিযোগ ওঠেছে। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে শনিবার রাতে দেখা করতে গেলে উপজেলার কাশিমপুর ঈদগাহ মাঠে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই তরুণী।

পরে ভুক্তভোগী থানায় জানালে পুলিশ রোববার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করেন। রোববার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। আটক ব্যক্তিরা হলেন- মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।

তারা সবাই নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল।

সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার দিবাগত রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে তাঁকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান- গত রাতেই ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনা মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী তরুণী’কে থানা হেফাজতে আনা হয়।

ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit