বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩৪ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী হোসেন খানের হুকুমে জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। তিনি ইউনিয়নের কোয়ারপুর সওদাগর কান্দি গ্রামের মজিবর ফকিরের পক্ষ হয়ে আবু কালাম ফকিরের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের হুকুম দিয়েছেন বলেও তিনি দাবী করেন।

আবুল কালাম ফকিরের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী আবু কালাম ফকির ঢাকায় ভ্যানে করে কাঁচামাল বিক্রি করেন। গ্রামে একখন্ড জমিতে তাদের একটি নড়বরে ঘর রয়েছে। সেখানে সন্তানদের নিয়ে বসবাস করেন তারা। সে জমির একটি বড় অংশ ডোমসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী হোসেন খান ও তার সমর্থকদের হুকুমে দখল করে রাত-দিন করে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন মজিবর ফকির ও তার ছেলেরা।

শাহনাজ বেগম স্থানীয়দের মাধ্যমে সমঝোতার চেষ্টা করে কোন সমাধান না পেয়ে আদালতে পর পর দুইটি মোকদ্দমা দায়ের করেছেন। উভয় মোকদ্দমায় নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি নেতা আলী হোসেন খানের প্রকাশ্য হুকুমে বহুতল ভবন নির্মাণ করছে। চিকন্দী ফাঁড়ি ও পালং মডেল থানা থেকে বার বার নোটিশ করেও তাদের থামানো যাচ্ছে না।

এই বিষয়ে স্থানীয় মুরব্বি এমদাদ মুন্সী বলেন, স্থানীয় শালিশরা বিষয়টি মীমাংসা করতে পারতেন। তারা স্বার্থ হাসিলের জন্য বিষয়টি মীমাংসা করছেন না। এই বিষয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি আলী হোসেন খান বলেন, আমি স্থানীয় আরো বিএনপি নেতাদের সমন্বয়ে শালিশী করে ভবন নির্মাণের জন্য হুকুম দিয়েছে। আমার হুকুম বহাল থাকবে। আদালত কি রায় দিবে তা পরে দেখা যাবে। পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম বলেন, যে বিষয়টি আমি জেনেছি। এএসআই মামুন খানকে ঘটনাস্থলে পাঠিয়েছি। কাজ বন্ধ করে দিবে এবং কেউ যদি নির্দেশ অমান্য করে তাকে ধরে নিয়ে আসার জন্য বলেছি।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit