সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে! এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৫২ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান। এর আগে শনিবার (১৯ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়া কানাইয়া বাজার এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী ওয়ার্ড নং ০৪ এলাকার কালা পুতুর ছেলে মো. সিদ্দিক ওরফে কানাইয়া (৪০) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেইড্ডী ভুতপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)। বর্তমানে ইমন কক্সবাজার সদর উপজেলার টেকপাড়া চৌমুহনী এলাকায় বসবাস করছিলেন।
জানা যায়, গত শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সিএনজি যোগে এসে সাইফুল্লাহ (২২) নামে এক পর্যটকের ওপর হামলা করে ছিনতাইকারীরা। এসময় তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ ঘটনা জানাজানি হলে কক্সবাজার জেলা পুলিশের নির্দেশে রাতেই অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানে ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি ছিনতাই করা মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পর্যটন এলাকায় ছিনতাই করে আসছিল। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। পর্যটন এলাকায় যে-কোনো অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit