শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে অংশ নিতে ভারত সফর করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে এবার ভিন্ন এক উপলক্ষে ভারতে পা রাখতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিন দিনের সফরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনটি শহরে সফর করবেন তিনি।

সফরের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন মেসি। সেখানে তার সঙ্গী হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মারা। ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মেসির সফরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ‘মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। সম্ভবত তিনি একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেবেন। পুরো সূচি শিগগিরই প্রকাশিত হবে।’

মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাও সফর করার কথা রয়েছে মেসির। সেখানে ইডেন গার্ডেন্সে এক বিশেষ সংবর্ধনায় অংশ নেবেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে সংবর্ধিত করবেন। একইসঙ্গে কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে ‘গোট কাপ’।

 

 

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit