বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়, বরং আগের ফ্যাসিবাদী সরকারের আমদানি-নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই আজকের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপনবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জও বর্তমান সংকটের অন্যতম কারণ। এর ফলে জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের গ্যাস উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানির মজুত তৈরি এবং ভোলায় আবিষ্কৃত গ্যাসসহ নিজস্ব উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মধ্যমেয়াদি উদ্যোগের সুফল এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাকি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এর ফলে বাংলাদেশকে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এতে একদিকে আর্থিক চাপ তৈরি হয়েছে, অন্যদিকে প্রয়োজনীয় গ্যাসও পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় জনগণের সম্মতি ছাড়া ক্ষমতায় থাকা আগের সরকার উন্নয়নকে তাদের শাসনের বৈধতার অন্যতম হাতিয়ার করার চেষ্টা করেছে। কিন্তু পরিকল্পনার অভাবে কুমিল্লার মানুষ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে সহজে যেতে পারছেন না। পরিকল্পনা মানে শুধু বড় বড় প্রকল্প বাস্তবায়ন নয়, মানুষের প্রয়োজনীয় ছোট বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ এবং আহত ব্যক্তিদের প্রতি দায়বদ্ধতা হচ্ছে গণতান্ত্রিকভাবে ও পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করা।

সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাতে বিকল্প আরেকটি মহাসড়ক নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রস্তাবিত মহাসড়কটি নির্মিত হলে অবহেলিত কুমিল্লার উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৬,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit