শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার সেলহার্স্ট পার্কে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে এনজো মারেস্কার দল। ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হ্যালান্ড ও রায়ান চের্কি। এই জয়ে মৌসুমের প্রথম দুই ম্যাচেই পূর্ণ ছয় পয়েন্ট তুলে নিল সিটি। 

ম্যাচের ১৭তম মিনিটে অ্যান্টোয়ান সেমেনিওর ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে দেন হ্যালান্ড। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা।

বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সিটি। ৫৪ মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন চের্কি। তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে পাল্টা আঘাত হানে প্যালেস। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক ক্রসবারে লেগে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান কমিয়ে আনে স্বাগতিকরা। 

তবে প্যালেসের ঘুরে দাঁড়ানোর সুযোগ বেশি সময় স্থায়ী হয়নি। ৫৯ মিনিটে আবারও জালে বল পাঠিয়ে সিটির ব্যবধান ৩-১ করেন চের্কি। পাঁচ মিনিটের ব্যবধানে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফরাসি মিডফিল্ডার।

শেষদিকে ম্যাচে আরও একবার প্যালেসের জালে বল জড়ান হ্যালান্ড। ৮৫ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে সিটির জয় নিশ্চিত করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। 

নতুন কোচ মারেস্কার অধীনে সিটির এটি টানা দ্বিতীয় জয়। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের এটি টানা দ্বিতীয় হার।

সিটির পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ কোভেন্ট্রি সিটি। এরপর অপেক্ষা করছে ম্যানচেস্টার ডার্বি। শুরুটা যেভাবে হয়েছে, তাতে নতুন কোচের অধীনে সিটি যে এবারও শিরোপার অন্যতম দাবিদার, তার জোরালো বার্তাই মিলেছে।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৬,/সকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit