শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ও পরিবেশগত প্রকল্প ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ বা তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর এবার গভীর আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। ডাচ সরকার এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়নে কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ জ্ঞান প্রদানের প্রস্তাব দিয়েছে। ডাচদের এই আগ্রহকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ।

রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শোরড শোরডসমা-র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রসঙ্গের অবতারণা ঘটে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ডাচ সরকারের এই আগ্রহকে অত্যন্ত উষ্ণতার সাথে স্বাগত জানিয়েছেন।

বৈঠকে দুই দেশের ভূ-প্রাকৃতিক সাদৃশ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই নদীমাতৃক বদ্বীপ অঞ্চল। ফলে অভিন্ন প্রাকৃতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিশাল সুযোগ রয়েছে। বিশেষ করে ভূমি পুনরুদ্ধার ও নদী ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের বিশ্বমানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে গভীর আগ্রহ ব্যক্ত করেন বাংলাদেশের সরকারপ্রধান।

অন্যদিকে, ডাচ মন্ত্রী শোরড শোরডসমা জলসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, জলবায়ু-সহনশীল নদী ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত নদী শাসনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় জোরদার ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। ডাচ পক্ষ মনে করে, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সম্পর্ককে বাণিজ্য, বিনিয়োগ ও জলসম্পদ খাতে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৬,/সকাল ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit