বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নরসিংদীতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে পরিবর্তন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন এসেছে। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়া ট্রিস্টান স্টাবসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাথু ব্রিৎজকে। দ্বিতীয় টেস্টে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন রায়ান রিকেলটন।

প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৩ রান করেছিলেন স্টাবস। দুই ইনিংসে তার রান ছিল ৩২ ও ১। তার জায়গায় দলে আসা ব্রিৎজকে দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগে দুটি টেস্ট খেলেছেন। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সই তাকে টেস্ট দলে ফেরার সুযোগ করে দিয়েছে।

ব্রিৎজকের অন্তর্ভুক্তির বিষয়ে কনরাড বলেন, ‘ওয়ানডেতে তার সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রেখেছে। পাশাপাশি তার মানসিকতা ও ব্যক্তিত্বও গুরুত্বপূর্ণ।’

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জন্য স্বস্তির খবর হতে পারে কাগিসো রাবাদার ফেরা। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে প্রথম টেস্টে খেলেননি এই পেসার। তবে দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit