শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এন আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, নারায়ন ত্রিপুরা, কুহেলী দেওয়ান, তাসলিমা সিরাজ সীমা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী, ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জেলা পরিষদ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান পূজামণ্ডপগুলোর আয়োজন ও ব্যবস্থাপনায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও আনন্দের সঙ্গে পালন করবেন—এটাই প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্গাপূজা উদযাপনে পূজামণ্ডপ পরিচালনা কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit