বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : বিবাহ একটি মধুর সম্পর্ক গড়ার অন্যতম উপায়। এটি মানসিকতার প্রশান্তি দেয়। বিবাহের পর অনেকের জীবনেই অর্জিত হয় অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। আসে একটি কোমল-স্বচ্ছ জীবন। 

কিন্তু কখনও কারও জীবনে নিয়ে আসে হতাশা ও অস্থিরতা। স্বামী-স্ত্রীর যে মধুর সম্পর্ক হওয়ার কথা ছিল, সেটি আর বহাল থাকে না। কখনও তাসের ঘরের মতো ভেঙ্গে যায় তার সোনালী দিনের সম্পর্ক। জীবনের সেই সোনাঝরা দিনগুলো স্মৃতি হয়ে যায়। 

ইসলাম ধর্মে তালাকের মাধ্যমে ইতি ঘটে স্বামী-স্ত্রীর সেতুবন্ধন। কিন্তু ইসলামি শরিয়ত নির্দেশ দেয়, প্রাথমিকভাবে তালাক না দিতে, ধৈর্যের শিক্ষা গ্রহণ করতে। এজন্য হাদিসে বলা হয়েছে, বৈধ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে মন্দ বিষয় হলো–তালাক প্রদান করা। (আবু দাউদ: ২১৭৮)

এভাবে ধৈর্যধারণ করার পরও যদি স্ত্রী অবাধ্য-ই থেকে যায়, তখন স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি দিয়েছে। তবে তালাক প্রদানের ক্ষেত্রে ইসলাম একটি সুন্দর পরামর্শ দিয়েছে–যা সর্বজনীন হিসেবে বিবেচিত। 

তবে প্রশ্ন হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে তালাকনামা তৈরি করে তাতে নিজের স্বাক্ষর সংযুক্ত করলে তালাক সংঘটিত হয়েছে কী?

লিখিত তালাকও শরীয়তে তালাকের একটি স্বীকৃত পদ্ধতি। স্বামী যদি স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকনামা লিখে এবং তাতে তালাকের স্পষ্ট কথা উল্লেখ করে, তাহলে শরয়ী শর্ত পূরণ সাপেক্ষে লিখিত তালাকের মাধ্যমেও তালাক সংঘটিত হয়। তালাকনামায় যত তালাক লেখা থাকবে, তত তালাকই পতিত হবে। লিখিত তালাক সংঘটিত হওয়ার জন্য সাক্ষী থাকা শর্ত নয়।

প্রশ্নে বর্ণিত AI-এর মাধ্যমে তালাকনামা তৈরি করে তাতে নিজের স্বাক্ষর সংযুক্ত করা হলেও, যদি স্বামী জেনে-বুঝে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকনামাটি গ্রহণ করে তাতে নিজের স্বাক্ষর সংযুক্ত করে, তাহলে তা লিখিত তালাক হিসেবে গণ্য হয়ে তালাক সংঘটিত হবে। আর তালাকনামায় যত তালাক লেখা থাকবে, তত তালাকই পতিত হবে। 

অতএব, সেখানে এক তালাক লেখা থাকলে এক তালাক এবং তিন তালাক লেখা থাকলে তিন তালাক সংঘটিত হবে। কারণ, AI দ্বারা লেখা হয়েছে কি না এটি মূল বিষয় নয়; মূল বিষয় হলো স্বামীর পক্ষ থেকে লিখিত আকারে তালাক দেওয়া ও স্বাক্ষর করা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit