শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : নেইমার জুনিয়রের সঙ্গে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সম্পর্কটা ছোট বেলা থেকেই। তাদের হয়েই পেশাদার ফুটবলে হাতেখড়ি এই সেলেসাও তারকার। যদিও দুয়েক মৌসুম ধরে সান্তোস ছাড়বেন বলে বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছিল। পরে চলতি বছরের শেষ পর্যন্ত থাকার চুক্তি সম্পন্ন করেন নেইমার। এবার সান্তোসকে ফিফার সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়ে দিয়েছে এই তারকার পরিবার।

নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টস গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দেওয়ায় মূলত সান্তোসের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে ফিফার দলবদল নিষেধাজ্ঞা উঠে গেছে। এই অর্থ সহায়তার মাধ্যমে জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর পাওনা ১৭ লাখ পাউন্ডের (২৩ লাখ ডলার) ঋণ পরিশোধ করেছে ব্রাজিলের ক্লাবটি। ফলে তারা অবনমন-ঝুঁকি এড়ানোর লড়াইয়ে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ ফিরে পেয়েছে।
মিডফিল্ডার জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর কাছে থাকা ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল ঋণ পরিশোধের পর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় সান্তোস। জুলাই থেকে ক্লাবটির খেলোয়াড় নিবন্ধন ও ট্রান্সফার কার্যক্রম আটকে রেখেছিল ওই নিষেধাজ্ঞা। এনআর স্পোর্টসের দেওয়া গুরুত্বপূর্ণ মূলধন সহায়তার পরই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে।
এর বিনিময়ে সান্তোস ও নেইমারের পরিবারের এজেন্সি যৌথভাবে ক্লাবটির জার্সিতে এখনও বাণিজ্যিকভাবে ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গা নিয়ে আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। গতকাল (বৃহস্পতিবার) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের অন্যতম ঐতিহাসিক এই ক্লাব।

ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর পথে এগোতে পারবে সান্তোস। দারিও স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থারই ক্লাবটির প্রধান লক্ষ্য। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে দলে পেলে অবনমন-ঝুঁকি থেকে বেরিয়ে আসার লড়াইয়ে সান্তোস তাৎক্ষণিকভাবে শক্তি বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে। 

আসন্ন সপ্তাহে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরোর অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা দলটির হাতে বর্তমানে মাত্র দুই পয়েন্টের ব্যবধান। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের ম্যাচে খেলেননি নেইমার। তিনি আবারও সান্তোসের শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন। সেই ব্যবধান ঘোচানোর পাশাপাশি করিন্থিয়ান্সের বিপক্ষে পয়েন্ট অর্জনই এখন তাদের লক্ষ্য।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit