শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যাম্প ন্যুতে আক্রমণে ঝড় তুলল বার্সেলোনা। যদিও স্কোর দেখে সেটি হয়তো সেভাবে বোঝা যায় না। অ্যাথলেটিক বিলবাওয়ের গোলপোস্ট ও ক্রসবার থেকে তাদের বারবারই হতাশা নিয়ে ফিরতে হয়েছে। দারুণ কিছু সেভ দিয়েছেন বিলবাও গোলরক্ষক উনাই সিমনও। তবে রাফায়েল রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে ২-০ ব্যবধানে অসুবিধা হয়নি বার্সার।

৭০ শতাংশ বলের পজেশন নিয়ে ২২টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে ছিল হ্যান্সি ফ্লিকের দলের। দারুণ দক্ষতায় তাদের ৮টি শট ফিরিয়েছেন বিশ্বকাপের স্পেনের গোল্ডেন গ্লাভজয়ী গোলরক্ষক সিমন। প্রথমার্ধে বিলবাওয়ের জালে প্রথম গোলটি করেন রাফিনিয়া, দ্বিতীয়ার্ধে সেটি দ্বিগুণ করেন লোপেজ। ৫টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি বিলবাও।

স্বাগতিক কাতালানরা ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায়। ৯ মিনিটে পেদ্রির কর্নারে এরিক গার্সিয়া হেড দিলে সেটি একটুর জন্য লক্ষ্যচ্যুত হয়। এরপর লামিনে ইয়ামালের শট যায় বাইরে দিয়ে। স্প্যানিশ এই ফরোয়ার্ডের পরবর্তী শট ঝাঁপিয়ে ঠেকিয়েছেন উনাই সিমন। ২৩ মিনিটে রাফিনিয়ার চমৎকার একটি হেড গোলপোস্টে লেগে ফেরে। ২৯তম মিনিটে গোলও পেয়ে গিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা, তবে অ্যান্থনি গর্ডনের পাস পেয়ে পেদ্রি জালে জড়ানোর আগে অফসাইডে ছিলেন ইয়ামাল।

পেদ্রির রক্ষণচেরা পাস ধরে ৩৭ মিনিটে রাফিনিয়া প্রথম বৈধ গোলটি করেন। মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোল করার পর দ্বিতীয় খেলায় ব্রাজিল তারকা সেটিকে নিয়ে গেলেন তিনে। খানিক বাদেই ব্যবধান বাড়তে পারত ইয়ামালের ওয়ান-অন-ওয়ানে। তবে তার নিকট দূরত্বের শটটি অবিশ্বাস্যভাবে রুখে দিয়েছেন সিমন। ইয়ামাল বিশ্বাসই করতে পারছিলেন না যে, তিনি গোলটি করতে পারেননি!

বিরতির পরপর ফিরেই বার্সার ইংলিশ ফরোয়ার্ড গর্ডনের একটি শট যায় ক্রসবারের সামান্য ওপর দিয়ে। ইয়ামাল প্রথম গোলটি পেতে পারতেন ৫৩তম মিনিটে, কিন্তু তার প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। একটু পর বক্সের বাইরে থেকেই লোপেজের শট ঠেকান সিমন। বার্সা কোচ ফ্লিক ৬৩ মিনিটে রাফিনিয়াকে তুলে রদ্রিগো হার্নান্দেজের নতুন ঠিকানায় অভিষেক করান। দানি ওলমো নামেন মার্ক বার্নালের জায়গায়। ৭৫ মিনিটে বিলবাওয়ের একটি শটও ফেরে গোলপোস্টে লেগে।

বার্সার লিড দ্বিগুণ হয় ৮২তম মিনিটে, বদলি নামা করিম আদেয়েমির বাঁ দিক থেকে বক্সে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে পারেননি বিলবাও ডিফেন্ডার, বল পেয়ে লোপেজ ফাঁকা জালে পাঠিয়ে দেন। নির্ধারিত সময় শেষ হওয়ার আগমুহূর্তে আদেয়েমি এবং যোগ করা সময়ে ইয়ামালের শট পরাস্ত করেছেন সিমন। তবে ২-০ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ নিয়ে টানা ২ ম্যাচ জিতে লা লিগার টেবিলে শীর্ষে উঠল তারা। সমান ৬ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit