বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।

শুক্রবার একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী দিনের আয়োজন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে সমবেত সংগীত পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, অচিন পাখি ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। একক সংগীত পরিবেশন করেন মুন্নী কাদের, মোনালীন আজাদ, ইয়াসমিন মুস্তারি, আনন্দ মজুমদার, পুষ্পিতা বণিক, ইয়াকুব আলী খান, ড. পরিতোষ মন্ডল, শামীমা পারভীন শিমু, মৌসুমি ইকবাল ও মোহমান ইসলাম।

সমবেত নৃত্য পরিবেশন করে নাচের দল সাত্ত্বিক শিল্পাশ্রম, নৃত্যবৃত্তি, নাইম খান ড্যান্স কোম্পানি, নৃত্যাল্পনা, আরাধনা, ভঙ্গিমা ডান্স থিয়েটার। আবৃত্তি করেন শামীমা এলিস, ইকবাল আহমেদ ও সামা ইসলাম।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৬,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit