বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৯৩ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ব্যারিস্টার আজিজুল হক মীর। জনসেবায় নিজেকে নিয়োজিত করা এবং বাবার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বলে জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া চৌরাস্তা এলাকায় ব্যারিস্টার আজিজুল হকের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং দোয়া-সমর্থন কামনা করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
গণসংযোগকালে বিভিন্ন চায়ের দোকান, পাড়া-মহল্লা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় ব্যারিস্টার আজিজুল হকের পক্ষে দোয়া ও সমর্থন কামনার পাশাপাশি তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এলাকাবাসীর কয়েকজন বলেন, দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই প্রথম ব্যারিস্টার পদধারী অংশ নিতে যাচ্ছে। একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তারা ব্যারিস্টার আজিজুল হকের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে তার জন্য দোয়া ও সমর্থন জানান।
ব্যারিস্টার আজিজুল হক বলেন, “আমি এই ইউনিয়নের সন্তান। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”তিনি আরও বলেন, “মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”গণসংযোগে আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না মুন্সী, রাজ্জাক মীর, শাহজাহান, আবুল মীর, নিজাম ফকির ও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকরা অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit