শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

জুলাইকে সম্মান না করলে আপনারা লাঞ্ছিত হবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০৮ Time View

স্পোর্টস ডেস্ক : ‘আমার ছেলে কোনো দলের জন্য নয়, দেশের জন্য আন্দোলনে গিয়েছিল। সে কারো কোনো ক্ষতি করেনি। ৪ আগস্ট তার শরীরে হাত দিয়ে শুধু রক্ত আর রক্ত দেখেছি’। জুলাই আন্দোলনে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন।

শনিবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভায় ফাতেমা আক্তার বলেন, জুলাইকে সম্মান করতে না জানলে আপনারা লাঞ্ছিত হবেন। বিপ্লবীদের ভুলে গেলে চলবে না। ভুললে সেই বিপ্লবীদের অভিশাপ তাদের মায়েদের অভিশাপ আপনাদের ঘিরে ধরবে।

সমাবেশে শহীদ শ্রাবণের মা ফাতেমা আক্তার বলেন, আমার ছেলে আন্দোলনে যাওয়ার আগে আমার কাছ থেকে একটা হিজাব চেয়ে নেয়। সালাম করে বলে, ‘আমরা না গেলে কে যাবে? দেশটা আমাদের।’ আমরা মানা করেছিলাম, সে শোনেনি। আজ অনেকে পাশে দাঁড়াতে চায়। যেখানে আমাদের সন্তানদের রক্তের ওপর নতুন বাংলাদেশ দাঁড়িয়ে। আমাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমরাই বাংলাদেশের মালিক।

তিনি বলেন, মসজিদের ইমামকে সেদিন বাধ্য করা হয়েছিল যেন না বলেন, শহীদ শ্রাবণের কয়টা গুলি লেগেছে। আমার ছেলের প্রথমে মহিপালের ইত্যাদি হোটেলের সামনে দুটি গুলি লাগে, পরে পাসপোর্ট অফিসের সামনে আরও চারটি গুলিতে লুটিয়ে পড়ে। আমরা খুনি নিজাম হাজারীসহ সব আসামির বিচার চাই।

অথচ আমাদের বারবার রাস্তায় নামতে হয়, সনদের জন্যও মাঠে নামতে হয়। সমাবেশে উপস্থিত ছিলেন- বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী নারীরা, আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের মায়েরা।

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit