বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ঐকমত্য হলে ৮ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে: উপদেষ্টা আসিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : জুলাই ঘোষণাপত্র নিয়ে পদ্ধতিগত কিছু মতানৈক্য রয়েছে। সেটি কাটিয়ে উঠতে পারলে আগামী শুক্রবারের (৮ আগস্ট) মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অভ্যুত্থানের সময় নিহত হওয়া ৬ জনের মরদেহ রয়েছে। মরদেহগুলো বেশিদিন রাখা সম্ভব হবে না। তবে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হবে। আগামী সোমবার (৪ আগস্ট) মরদেহগুলো দাফন করা হবে।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের সময় গণকবরে সমাহিত হওয়াদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের মরদেহ নিতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটির অপব্যবহার করেছে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি স্থগিত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। তবে এই প্লাটফর্মটি তাদের কার্যক্রম চালু রাখবে বলে আশা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit