বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্যে থুতু ফেললে ১০০ আর প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা দিতে হবে। এমন পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। 

নগর উন্নয়ন ও পৌরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই পদক্ষেপের মূল লক্ষ্য মানুষের আচরণে পরিবর্তন আনা, সরকারের রাজস্ব বাড়ানো নয়।

নতুন এই বিধিমালার অধীনে প্রকাশ্যে থুতু ফেললে ১০০ রুপি জরিমানা করা হবে। উন্মুক্ত স্থানে ময়লা ফেলা, প্রকাশ্যে শৌচকর্ম বা প্রস্রাব করা এবং ১২৫ মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহারের জন্য ২০০ রুপি জরিমানা নির্ধারণ করা হয়েছে।

জরিমানা কার্যকর হলেও পরিচ্ছন্নতার অবকাঠামো পুরোপুরি প্রস্তুত নয় বলে স্বীকার করেছেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য জরিমানার মাধ্যমে অর্থ সংগ্রহ করা নয়, বরং মানুষকে সচেতন করা। আমরা চাই কলকাতা ও রাজ্যের অন্যান্য শহর সুন্দর হয়ে উঠুক।

সরকার একাই শহর পরিষ্কার রাখতে পারে না উল্লেখ করে তিনি বাস বা গাড়ির জানালা দিয়ে আবর্জনা ফেলা বা থুতু ফেলার আগে নাগরিকদের একবার চিন্তা করার আহ্বান জানান।

এ ছাড়া প্লাস্টিকের বিকল্প হিসেবে বাজারে ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করা হচ্ছে, যেখান থেকে ১ রুপি ভুট্টার তৈরি ব্যাগ এবং ৫ থেকে ১০ রুপিতে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। বাসাবাড়ির জন্য আবর্জনা পৃথক করে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেওয়ার উৎসাহ দেওয়া হচ্ছে।

২০১৯ সালের সংশোধিত পৌর আইন অনুযায়ী থুতু ফেলার শাস্তি হিসেবে সর্বোচ্চ ১ হাজার রুপি এবং কলকাতায় অবৈধভাবে বর্জ্য ফেলার জন্য ৫০ থেকে ৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার আইনি বিধান বিদ্যমান ছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit