শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প

‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে নিজের বুটজোড়া আগেই তুলে রেখেছিলেন দি মারিয়া। এবার সে পথেই হাঁটলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এবং দুবার ফাইনালে টেনে নিয়ে যাওয়ার মূল কারিগর লিওনেল মেসি। বন্ধুর বিদায়ে একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি, সুখ-দুঃখের সেই অলিখিত ডায়েরির পাতায় যেন হারিয়ে গেলেন ফিদেও। তাই তো ছোট্ট একটি বার্তায় নিজের হাজারো অভিব্যক্তির প্রকাশ ঘটালেন এই উইঙ্গার। 

দি মারিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির অবসরের বিবৃতিটি শেয়ার করে তার ওপর লিখেছেন, ‘ধন্যবাদ, চিরকালের অধিনায়ক।’

মেসির সঙ্গে ২০২২ বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন দি মারিয়া। এর আগে, তারা ২০২১ সালে কোপা আমেরিকা এবং পরবর্তীতে ২০২৪ সালেও আরও একটি কোপা আমেরিকা শিরোপা জয় করেছিলেন। ২০২৪ সালের সেই কোপা আমেরিকা জয়ের পরই নিজে জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন দি মারিয়া।

এর আগে ইনস্টাগ্রামে অফিশিয়াল বিবৃতিতে নিজের অবসর নিয়ে মেসি লিখেছেন, ফাইনাল (বিশ্বকাপ) ম্যাচের পর থেকে এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর এবং অনেক ভেবেচিন্তে, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মেসি আরও যোগ করেন, এটি একটি বেদনাদায়ক সিদ্ধান্ত ছিল এবং আজও এটি আমার অন্তরে গভীরভাবে আঘাত করে, তবে আমি বুঝতে পেরেছি যে সময় এসে গেছে। আমি আপনাদের কাছে শপথ করে বলছি, আমি সব সময় আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। এই জার্সির জন্য আমি সব সময় লড়াই করেছি এবং আমার সবটুকু দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে আপনাদের বুক ফুলিয়ে গর্ব করার সুযোগ করে দিতে পারি।

জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মেসি। এর মাধ্যমে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের পথচলা শেষ হলো এই আলবেসিলেস্তে মহাতারকার। 

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit