বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের বিপুল পরিমাণ তেলবাহী দুটি বিশাল সুপারট্যাংকারে হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সেরসোমবার (৩১ আগস্ট) গভীর রাতে ওমান উপকূলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পর পর এই হামলার ঘটনা ঘটে। 

দুটি জাহাজে মোট ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। হামলায় জাহাজের নাবিকদের কোনো ক্ষতি না হলেও মধ্যপ্রাচ্যের এই জলপথে সামরিক উত্তেজনা ও বিশ্ববাজারে তেলের দাম এক লাফেই অনেক বেড়ে গেছে। জাহাজ ট্র্যাকিং সংস্থাগুলো জানায়, আক্রান্ত ‘সিদর’ ও ‘সেনেগাল প্রসপারিটি’ নামের জাহাজ দুটি গত সপ্তাহে সৌদি আরবের জুয়াইমা বন্দর থেকে তেল বোঝাই করে রওয়ানা দিয়েছিল।

ওমানের খাসাব এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত ড্রোন বা ক্ষেপণাস্ত্র জাতীয় বস্তু দিয়ে সেগুলোতে আঘাত করা হয়। খবর পেয়ে আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত নাবিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে। তবে ট্যাংকার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এই হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের ছয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের এই সমুদ্রপথটি বেশ কিছুদিন ধরেই বন্ধ রয়েছে। কাতার ও ওমান মধ্যস্থতা করে পথটি আবার সচল করার চেষ্টা করলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। 

বিশ্ব বাজারের মোট তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগই এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত আগস্টে সৌদি আরব সীমিত পরিসরে আবার তেল পাঠানো শুরু করলেও নতুন করে এই হামলায় সব অনিশ্চয়তায় পড়ে গেল।

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানি গণমাধ্যম দাবি করেছে, তারা হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি সৌদি তেলবাহী জাহাজ আটকে দিয়েছে। এই হামলা ও নতুন সামরিক হুমকির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও দ্রুত বাড়তে শুরু করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit