শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায়   র‍্যালী  আলোচনা সভা ও করা হয়েছে। মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর) বিকেলে এ র‍্যালী ও আলোচনা সভা করা হয়। এর আগে দিবসটি পালনে উপজেলার বিভিন্ন  স্কুল কলেজ ও মাদ্রাসা মাঠে বৃক্ষরোপন করেন উপজেলা ও পৌর  বিএনপির নেতৃবৃন্দ। পরে শহরের প্রেসক্লাব মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে   সভাপতিত্ব করেন  পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হালিম চঞ্চল। 

এছাড়াও   বক্তৃতা করেন  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, পৌর কৃষকদলের আহবায়ক মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রেসক্লাব মোড় থেকে একটি আনন্দ র‍্যালি বের  করা র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল নেতাকর্মী অংশগ্রহন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit