রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন

নতুন পরিচয় নিয়ে ফিরছেন হৃতিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৪ Time View

বিনোদন ডেস্ক : সব অনিশ্চয়তা কাটিয়ে কাজ শুরু হতে চলেছে ভারতের হিন্দি সিনেমার অভিনেতা হৃত্বিক রোশনের সিনেমা ‘কৃশ ৪’ এর; অভিনয়ের পাশাপাশি এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে নায়কের।

সুপারহিরো-অ্যাকশন ফ্রাঞ্জাইজির এই সিনেমাটির আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ। এবারের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন হৃত্বিকের বাবা পরিচালক প্রযোজক রাকেশ রোশন ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া।

গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল ‘কৃশ ৪’ আসছে। কিন্তু কাজ বারবার পিছিয়েছে। রাকেশ সিনেমার জন্য বাজেট ধরেছেন ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসেন প্রযোজকেরা। কোনো প্রযোজনা সংস্থা বিপুল পরিমাণ টাকা খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি নয়। ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে। প্রথমটি সাড়া তোলা সিনেমা ‘কোই মিল গ্যায়া’; এরপর ২০০৬ সালে ‘কৃশ’ ও ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। তিনটি সিনেমাই বক্স অফিসকে সন্তুষ্ট করেছে।

রাকেশ বলেন, “আমি এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব হৃত্বিকের হাতে তুলে দিয়েছি। ২২ বছর সামলেছি। এমন সব সময়ে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে আমার ছেলে উৎসাহ দিয়েছে আমাকে। নতুন সময়ের দর্শকদের রুচি নিয়ে তার ধারণা আছে। সে পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছে, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ঘটনা এবং আনন্দেরও।”

রাকেশ মনে করছেন, যশরাজ ফিল্মস প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় এবার ‘কৃষ ৪’ আরও বড় পরিসরে যাবে। তিনি বলেন, “হৃতিক আর আদিত্য নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ করতে যাচ্ছে, যা অনেক বড় কিছুর স্বপ্ন দেখায়।”

এই পরিচালকের ভাষ্য, “কৃশ ৪ এর মাধ্যমে এমন কিছু হতে চলছে যা আগে বলিউডে হয়নি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো কিছু অভিজ্ঞতার যোগান দেবে।” তবে এ বছর নয়, ‘কৃশ ৪’ সিনেমার শুটিং গড়াতে সময় লাগবে আগামী বছর নাগাদ। সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানায়নি নির্মাতা টিম।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit