শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫১ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় প্রবাসী আবু হাসানের উদ্যোগে মরক্কো জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন জোলাপাড়া মানবকল্যাণ প্রবাসী ফাউন্ডেশন এ আয়োজনের উদ্যোগ নেয়। শনিবার বিকেলে জোলাপাড়া মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

পরে এটি উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ, শ্রীরামপুর, এনায়েতপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পারসোমবাড়ি বাজারে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় দুই শতাধিক মোটরসাইকেল এবং প্রায় ২০টি ইজিচার্জার অংশ নেয়। এতে কয়েকশ তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা মরক্কো দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করেন। এ সময় প্রবাসী আবু হাসান বলেন, আমি একজন মুসলিম। মরক্কো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং আন্তর্জাতিক ফুটবলে তাদের অর্জন আমাদের গর্বিত করে।

মরক্কো দলে অনেক মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাদের সামর্থ্য সম্পর্কে অনেকেই যথেষ্ট অবগত নন। আমরা আশা করি, ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে মরক্কো আরও ভালো সাফল্য অর্জন করবে এবং বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। শোভাযাত্রাটি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit