বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাট, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (২১ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯) এবং রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১)। এছাড়া চুরির অভিযোগে মো. সোহেল (২৭) এবং মাদক মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত সজল দাশ (৩৩) গ্রেফতার হন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী সজল দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুটি মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই অভিযানে অনিক (২০) নামের এক যুবককে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) এবং মজিদ (২৪) নামে আরও চারজনকে আটক করা হয়েছে। কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit