আশুলিয়ায় ছাত্রদলের সহযোগিতায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ২০ জুন, ২০২৬
৪৪৯
Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি ছাত্রদলও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানার এসআই শাহিনের নেতৃত্বে ও ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী ভুইয়ার সহযোগিতায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২০জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ। এরআগে মঙ্গলবার বিকালে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকা থেকে সুজন সরদার নামে একজনকে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। আটককৃত রাজশাহী জেলার বাগমারা থানার বড়মাধাইমুড়ি গ্রামের ফজলুল হক সরদারের ছেলে। সে আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকায় থেকে এই মাদক ব্যবসা করে আসছে।
এবিষয়ে ছাত্রদল নেতা মেহেদী ভূঁইয়া বলেন, গ্রীণ এন্ড ক্লীন সাভার গড়তে ঢাকা-১৯ আসেনর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এর পাশাপাশি মাদকের বিষয়ে তিনি জিরো টলারেন্স। সাভার ও আশুলিয়ায় কোন মাদক কারবারী বসবাস করতে পারবে না বলেও তিনি হুশিয়ারী দিয়েছেন।
মাননীয় এমপি মহদয়ের নির্দেশনানুযায়ী আমরা মাদক নিমূর্লে কাজ করে যাচ্ছি। এ এলাকায় কোন মাদক কারবারি থাকবে না। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) শাহীন জানান, ভাদাইল এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।