রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পোস্টারের পর এবার আলিয়ার ‘আলফা’ ট্রেলার নিয়েও নকলের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’ ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক। বুধবার ট্রেলারটি প্রকাশ্যে আসার পর অনেকেই আলিয়ার অ্যাকশন অবতারের প্রশংসা করলেও, নেটিজেনদের একটি বড় অংশ বেশ কয়েকটি দৃশ্যের সঙ্গে একাধিক জনপ্রিয় আন্তর্জাতিক সিনেমা ও সিরিজের হুবহু মিল খুঁজে পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো অভিযোগ উঠেছে যে, যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) এই ছবিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বিদেশি পপ কালচারের জনপ্রিয় কাজ থেকে সরাসরি টুকলি করা হয়েছে।

ট্রেলারের একটি নির্দিষ্ট দৃশ্য এখন নেটদুনিয়ায় সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে, যেখানে ববি দেওলের চরিত্রটিকে একটি ল্যাব বা কাচঘেরা সুনিয়ন্ত্রিত কক্ষের বাইরে থেকে একটি ছোট শিশুকে পর্যবেক্ষণ করতে এবং তার নাম ‘সীতা’ রাখতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা প্রমাণসহ দাবি করছেন, এই পুরো সিকোয়েন্সটি জনপ্রিয় হলিউড সিরিজ ‘দ্য বয়েজ’-এর প্রধান খলনায়ক হোমল্যান্ডারের শৈশবের দৃশ্য থেকে ফ্রেম টু ফ্রেম কপি করা হয়েছে। ওয়াইআরএফ এভাবে হলিউড সিরিজ থেকে হুবহু নকল করায় ভক্তদের অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

বিতর্ক এখানেই শেষ নয়, ট্রেলারের আরেকটি অ্যাকশন দৃশ্যে আলিয়ার চরিত্রটিকে লাফিয়ে গিয়ে ববি দেওলের ওপর চড়াও হতে দেখা যায়, এবং ববি তাকে শূন্যেই গলা টিপে ধরে ফেলেন। এক্স-এর (টুইটার) এক ব্যবহারকারী এই দৃশ্যটিকে বিখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ নাইট কিং-এর ওপর আর্য স্টার্কের আক্রমণের দৃশ্যের সঙ্গে তুলনা করে এটিকে ‘সস্তা নকল’ বলে আখ্যা দিয়েছেন। এর আগেও ছবিটির টিজার মুক্তির পর ফরাসি অ্যাকশন থ্রিলার ‘লা ফেম নিকিতা’ এবং হলিউড ছবি ‘আমেরিকান স্নাইপার’-এর ভিজ্যুয়ালের সঙ্গে মিল থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এ ছাড়া ‘আলফা’র পোস্টারের সঙ্গে হলিউড ছবি ‘ডিউন’র পোস্টারেরও মিল খুঁজে পেয়েছিলেন অনেকে।

নেটদুনিয়ায় এত সমালোচনার মধ্যেও ট্রেলারে হৃতিক রোশনের উপস্থিতি ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’ খ্যাত পরিচালক শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ ছবিটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ। ছবিতে আলিয়া ভাট ও ববি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিল কাপুর এবং শর্বরী। ২০২৪ সালের ‘জিগরা’র পর চলতি বছরে এটিই আলিয়ার একমাত্র মুক্তি পেতে যাওয়া ছবি, যা আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৬,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit