সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফেভারিট স্পেন এবারের বিশ্বকাপের শুরুতেই বড় একটা ধাক্কা খেয়েছে পুঁচকে কেপ ভার্দের সঙ্গে ড্র করে। এবার তাদের প্রতিপক্ষ আগের তো বটেই, এবারের বিশ্বকাপেরও অন্যতম আলোচিত দল সৌদি আরবের বিপক্ষে যারা আগের ম্যাচেই উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছে।

এই ম্যাচের লাইভ ঘটনাপ্রবাহ জানতে যুগান্তর অনলাইনের এই লাইভ থ্রেডে।

 ২১ জুন ২০২৬, ২২:২৪ পিএম

এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল

স্পেন কি ১০ এর নামতা গুণে নেমেছে আজ? ১০ -এ ১, ২০-এ ২ গোল কিন্তু তাই বলছে!

প্রথম গোলের কারিগর ছিলেন মিকেল ওইয়েরজাবাল, এবার তিনিই করলেন গোল। বক্সের জটলা থেকে দারুণ এক ফিনিশে তিনি বল জড়িয়েছেন সৌদির জালে।

 ২১ জুন ২০২৬, ২২:১৪ পিএম

১০ মিনিটেই ইয়ামালের গোল, এগিয়ে গেল স্পেন

১০ মিনিটেই ইয়ামালের গোল, এগিয়ে গেল স্পেন

লামিন ইয়ামালকে কেন স্পেনের প্রয়োজন, তারই যেন প্রমাণ দিলেন। ম্যাচের ১০ম মিনিটে বাম পাশ থেকে আক্রমণে উঠে রক্ষণের ঠিক পেছনে মিকেল ওইয়েরজাবাল দেন দারুণ এক পাস। সেটাতে পা ছুঁইয়ে ইয়ামাল বল জড়িয়ে দেন সৌদির জালে।

বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলটা পেতে তিনি সময় নিলেন মোটে ২৯ মিনিট। 

 ২১ জুন ২০২৬, ২২:০৯ পিএম

লড়াইটা আক্রমণ বনাম রক্ষণের

আগের ম্যাচে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া একাই ৯টি শট আটকে দিয়েছিলেন স্পেনের। এই ম্যাচে দৃশ্যটা বদলাবে, সেটা নিশ্চয়ই স্পেন ভাবছে না। ৫ ডিফেন্ডার নিয়ে নামা সৌদি একাদশই বলে দিচ্ছে, প্রথম ম্যাচের পুনর্মঞ্চায়ন ঘটাতে মরিয়া দলটি। 

 ২১ জুন ২০২৬, ২২:০৬ পিএম

কোচের জন্মদিনে জয় উপহার দিতে পারবে স্পেন?

কোচ লুইস দে লা ফুয়েন্তে আজ ৬৫তম জন্মদিন পালন করছেন। ঠিক সে দিনই এই ম্যাচ মাঠে গড়াচ্ছে। কোচের জন্মদিনে একটা জয়ই সবচেয়ে বড় উপহার হতে পারে তার জন্য। লা ফিউরিয়া রোহারা কি সে জয়টা তুলে নিতে পারবে?

 ২১ জুন ২০২৬, ২২:০২ পিএম

সৌদি আরব একাদশ

আগের ম্যাচের গোলদাতা আল আমরি অবধারিতভাবেই আছেন একাদশে। তার সঙ্গে একাদশে আছেন ২০২২ সালের আর্জেন্টিনা বধের নায়ক সালেম আল দাওসারিও।

একাদশ-
আল ওয়াইস, আব্দুলহামিদ, তাম্বাকতি, লাজামি, আল আমরি, আল হারবি, নাসের আল দাওসারি, আল খাইবারি, আল জুওয়ার, আল বুরাইকান, সালেম আল দাওসারি।

 ২১ জুন ২০২৬, ২২:০১ পিএম

ইয়ামালকে নিয়ে স্পেনের একাদশ

লামিন ইয়ামাল চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরে এসেছেন। তার সঙ্গে আক্রমণে থাকবেন আলেক্স বায়েনা ও ওইয়েরজাবাল।

একাদশ-
সিমন, পোরো, কুবারসি, লাপোর্তে, কুকুরেয়া, পেদ্রি, রদ্রি, অলমো, ইয়ামাল, বেনা, ওয়ারজাবাল।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit