শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫১ Time View

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠন, যুব সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী সমাবেশ ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাকলজোড়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

‘খেলাধুলার অংশ হিসেবে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় গুজিরকোনা একাদশ ও কৃষ্ণেরচর একাদশ। এক ক্রীড়া নৈপুন্যে ভরপুর অনুষ্ঠিত খেলায় ২-০ গোলে কৃষ্ণেরচর দলকে পরাজিত করে বিজয় অর্জন করে গুজিরকোনা একাদশ। খেলায় “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হয়েছেন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। পুরো ম্যাচ জুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সচেতনতামূলক সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান অব্যাহত থাকবে।

খেলা শেষে আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যাহা যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকা-ে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। মাদক থেকে দূরে থেকে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতের পরিকল্পনা রয়েছে জেলা পুলিশ প্রশাসনের। এই ধরনের খেলা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit