শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৭ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা প্রশাসন ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলায় মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২০ জুন শনিবার বিকেলে সেতাবগঞ্জ বড়মাঠে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্রিকেট টুনামেন্টে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম. সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নওশাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন প্রমুখ।

উক্ত ক্রিকেট টুনামেন্টে মোট ২৬টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ ৬ উইকেটে ইলেভেন ষ্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছবির ক্যাপশনঃ গতকাল সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ক্রিকেট টুনামেন্টে চ্যাম্পিয়ন মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit