শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ 

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫০ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু’র ঐচ্ছিক তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত অর্থ থেকে ১  লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান ৪১ জন দুঃস্থ অসহায় অসুস্থ্য উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়েছে। আজ শনিবার  বিকেলে উপকারভোগীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ-সময়  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন সহ স্থানীয়  বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী  উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু তাঁর বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন অসহায় অসুস্থ দুস্থ্য ও সুবিধাবঞ্চিত ব্যক্তির অনুকূলে অনুদান প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উক্ত ব্যয়ের অনুমোদন প্রদান করে। অনুদানের মোট পরিমাণ ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা, যা নির্ধারিত ৪১ জন উপকারভোগীর মধ্যে বণ্টন করা হয়েছে।

মসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি বিধি-বিধান অনুসরণ করে অনুদানের অর্থ উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এ ধরনের সহায়তা নিয়মিতভাবে প্রদান করা হয়ে থাকে। তারা আরও জানান, এই অনুদান অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit