শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৭ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) ভোররাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের আজিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়, পথচারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪ টার দিকে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে উদ্ধার করেন। পরে তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, বিকেল ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit