শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও ক্লিনিক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি সেন্টারের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি লটের টিকা, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়ে যায়। 

লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রের একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, এই পরিকল্পিত হামলা ও ধ্বংসযজ্ঞে তাঁদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

জমি দখল ও নেপথ্যের ইন্ধনকর্তৃপক্ষ অভিযোগ করেছে, ভবনগুলো গুঁড়িয়ে দেওয়ার পর ওই জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ। 

এই ঘটনার পেছনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন ছিল বলেও অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলা ও বর্তমান পরিস্থিতিহামলার পরদিন শুক্রবার ক্লিনিকের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় হানিফ মিয়া নামে একজনসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাড্ডা ক্লিনিক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit