শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা পুলিশ মোট চারজনকে আটক করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়। এরপর মিছিলটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল এলাকা হয়ে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ককটেল বিস্ফোরণের পরপরই মিছিলকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করে। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনা নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করেছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলের আশপাশ থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মিছিলের একটি ব্যানারও উদ্ধার করা হয়। 

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালিয়ে মোহাম্মদপুর এলাকায় ঢোকার সময় পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit