শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ইজতেমায় ডেভিল পেলে ধরিয়ে দিন: জিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : ইজতেমায় কোনো দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি বলেছেন, কোনো দুষ্কৃতকারী যদি ইজতেমায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কোনো ডেভিল (শয়তান) যদি পান তাহলে ধরে দেবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ব ইজতেমা ময়দানের ২ নম্বর গেটের ভেতরে বিদেশি খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার আরও বলেন, ‘কাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে সাদপন্থিদের বিশ্ব ইজতেমা। আগের মতোই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান।’

কমিশনার জানান, সাদপন্থিদের এবারের ইজতেমায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুফটফ, ৩৫টি বাইনুকোলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি ভ্রাম্যমাণ টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট কাজ করছে।

ড্রোন ওড়ানোর বিষয়ে তিনি বলেন, ড্রোন সার্ভিল্যান্স কাজ করছে। কমিশনারের অনুমতি ছাড়া কেউ ড্রোন ওড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এনএম নাসিরুদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইজতেমার আয়োজক সাদপন্থিদের পক্ষে শীর্ষ মুরুব্বি ড. রেজাউল করিম, রেজা আরিফ, সফিকুর রহমান, হাজী মনির ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসময় উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে আয়োজকদের পক্ষে শীর্ষ মুরুব্বি ড. রেজাউল করিম বলেন, আপাতত কোনো শর্ত নিয়ে ভাবছি না। সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

এরআগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বাদ আসর প্রাথমিকভাবে ইজতেমা শুরু হবে। আনুষ্ঠানিকভাবে শুরু হবে কাল বাদ ফজর। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit