সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) কারাফটক থেকে রুহীকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল চার দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় আন্দোলনকারীদের একটি মিছিলে নির্বিচারে গুলি চালানো হয়। ওই সময় জননী কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে বের হয়ে মিছিল দেখছিলেন ২৪ বছর বয়সী তরুণ রাজু আহমেদ। হঠাৎ গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৭ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার প্রেক্ষিতে সাবেক এই আইনপ্রণেতাকে গ্রেপ্তার করা হয়।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit